মার্কিন সেন্ট্রাল কমান্ড শনিবার জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন বাহিনী তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অকার্যকর করেছে। সেন্টকমের দাবি, একটি বিমানবাহী রণতরী ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের একাধিক হামলা এড়িয়ে যায় এবং কোনো মার্কিন সেনা আহত হয়নি।
এক্সে প্রকাশিত বিবৃতিতে সেন্টকম বলেছে, খার্গ দ্বীপের উপকূলে এম/টি ডাউনি এবং জাস্কের কাছে এম/টি স্টার্ক ১-কে স্থায়ীভাবে অচল করা হয়েছে। নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেওয়ার পর ওমান উপসাগরে খালি এম/টি কাইলো, যা ‘নক্সেন’ নামেও পরিচিত, ধ্বংস করা হয়। এসব জাহাজ বহু বিলিয়ন ডলারের একটি ‘ছায়া নেটওয়ার্কের’ অংশ বলে দাবি করেছে সেন্টকম।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, মার্কিন দুটি জাহাজে হামলা হলে যুক্তরাষ্ট্র তিনটি জাহাজ ধ্বংস করে আরও বড় অর্থনৈতিক মূল্য চাপাবে। তিনি জানান, মার্কিন বাহিনীকে রক্ষায় প্রয়োজন হলে ইরানের সীমিত ও অরক্ষিত তেলবাহী বহর ধ্বংস করা হবে। ১৮ জুন হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকটি নিরাপত্তা-সংক্রান্ত মতবিরোধে স্থবির রয়েছে।
দুই মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর তিন ইরানি ট্যাংকার অচলের দাবি সেন্টকমের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।