Web Analytics

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম সামান্য বাড়ানো হলেও বিড়ি, গুল ও জর্দার দাম ও করহার অপরিবর্তিত রাখা হয়েছে। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, মূল্যস্ফীতি ও আয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই সামান্য বৃদ্ধি তামাকপণ্যকে আরও সস্তা করে তুলবে। তাদের মতে, বাজেট পাস হলে তামাকের ব্যবহার, তামাকজনিত অসুস্থতা ও মৃত্যু বাড়বে এবং সরকারের রাজস্ব বৃদ্ধির সুযোগ হারিয়ে যাবে।

বিবৃতিতে বলা হয়, নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম মাত্র ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছে, যা ৩.৩৩ শতাংশ বৃদ্ধি; অথচ মাথাপিছু আয় বেড়েছে ১০.২৭ শতাংশ। মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের দামও সামান্য বৃদ্ধি পেয়েছে। প্রজ্ঞা ও আত্মার মতে, কর কাঠামোয় সংস্কার না থাকায় কোম্পানিগুলো বাড়তি মুনাফা পাবে এবং তা তামাক ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করবে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, প্রস্তাবিত বাজেটে তামাকবিরোধী সংস্কার অন্তর্ভুক্ত করে রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষার সুযোগ কাজে লাগাতে।

12 Jun 26 1NOJOR.COM

তামাক কর অপরিবর্তিত থাকায় স্বাস্থ্য ও রাজস্ব ক্ষতির আশঙ্কা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।