যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবশিষ্টাংশ ধ্বংস করে হরমুজ প্রণালির দায়িত্ব ব্যবহারকারী দেশগুলোর হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আর এই গুরুত্বপূর্ণ জ্বালানি পথের প্রয়োজন নেই।
বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের অন্যতম পথ হরমুজ প্রণালি। ট্রাম্পের মতে, এর দায়িত্ব অন্যদের হাতে গেলে যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয় মিত্ররা দ্রুত সক্রিয় হবে। ইরান জানিয়েছে, প্রণালি খোলা আছে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা বন্ধ না করলে তাদের মিত্রদের জাহাজ পার হতে দেওয়া হবে না। যুদ্ধ শুরুর পর ভারত, তুরস্ক ও পাকিস্তানের কয়েকটি ট্যাংকার ইরানের অনুমতিতে প্রণালি পার হয়েছে বলে জানা গেছে।
ইরানের একটি বৃহৎ গ্যাস স্থাপনায় হামলার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে। ট্রাম্পের আহ্বান সত্ত্বেও বেশিরভাগ ন্যাটো ও এশীয় মিত্র দেশ হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি, শুধু দক্ষিণ কোরিয়া বিষয়টি বিবেচনা করছে।
ইরান ধ্বংসের হুঁশিয়ারি ও হরমুজ প্রণালির দায়িত্ব অন্যদের হাতে দিতে চান ট্রাম্প
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।