সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে বিএনপির এক সংসদ সদস্য জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মঞ্জুরুল করিম মন্তব্য করেন যে সংসদের প্রথম দিন থেকেই ‘আননেসেসারি জুলাই সনদ’ নিয়ে বিতর্ক চলছে।
তার বক্তব্যের পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় সরকার গঠিত হয়েছে, তাই জুলাইকে ‘আননেসেসারি’ বলা গ্রহণযোগ্য নয়। এ সময় সংসদে হইচই শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন, গণতন্ত্রে মতভিন্নতা স্বাভাবিক, সবাই যেন শালীনভাবে বক্তব্য রাখেন।
মাগরিবের নামাজের বিরতির পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, মঞ্জুরুল করিম বলেছেন তিনি ‘আননেসেসারি বিতর্ক’ বোঝাতে চেয়েছিলেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিষয়টি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই সনদ নিয়ে বিএনপি এমপির মন্তব্যে সংসদে উত্তেজনা, স্পিকারের শান্ত থাকার আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।