Web Analytics

সাভারের আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বলে অভিযোগ থাকা একটি পুলিশভ্যান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বাইপাইল ত্রিমোড় এলাকায় জমি উদ্ধার অভিযানের সময় গাড়িটি পাওয়া যায়। আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে অভিযানে অস্থায়ী পুলিশ ডাম্পিং স্টেশন খালি করতে গিয়ে পোড়া ভ্যানটি সামনে আসে। ভ্যানটি আপাতত কবিরপুরের সরকারি ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে।

খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাইযোদ্ধা ও স্থানীয় মানুষ সেখানে জড়ো হন। তারা ভ্যানটিকে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সাক্ষী ও নির্মমতার স্মারক হিসেবে সংরক্ষণের দাবি জানান। তাদের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে গুলির পর পাঁচজনের মরদেহ ও গুরুতর আহত একজনকে গাড়িটিতে তোলা হয়; পরে জীবিত ওই ব্যক্তিসহ ছয়জনকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

সাভারের ইউএনও সাইফুল ইসলাম ও আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জুলাই স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ সংরক্ষণে আগ্রহ দেখিয়েছে। ঢাকা জেলা রিজার্ভ ফোর্সের ওসি শহিদুল ইসলাম বলেন, ভ্যানটি স্থানান্তরে আইন মন্ত্রণালয়ের আদেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এবং আদালতের নির্দেশনা লাগবে।

02 Oct 26 1NOJOR.COM

আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত পুলিশভ্যান উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।