Web Analytics

দুর্নীতি দমন কমিশন (দুদক) বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ২৬ জনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৩২৫ কোটি টাকার ঋণ জালিয়াতি, আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে মামলা করেছে। বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা ব্যাংকের নিয়ম ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন লঙ্ঘন করে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের নামে ঋণ অনুমোদন ও বিতরণ করেন।

অভিযোগে বলা হয়, অপর্যাপ্ত জামানত, স্টক রিপোর্টের অনুপস্থিতি ও ঋণ পরিশোধ সক্ষমতা যাচাই ছাড়াই ঋণ অনুমোদন দেওয়া হয়। বিতরণকৃত ৫৭৫ কোটি টাকার ফান্ডেড ঋণের মধ্যে ৫০৩ কোটি ১২ লাখ টাকা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয় এবং এর অংশ বেতন-ভাতা পরিশোধে ব্যবহৃত হয়। এসব লেনদেনের মাধ্যমে অর্থের অবৈধ উৎস ও মালিকানা গোপনের চেষ্টা করা হয়েছে বলে দুদক জানায়।

দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গঠিত যৌথ তদন্ত দলে দুদক, সিআইডি, কাস্টমস, ভ্যাট ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা রয়েছেন।

19 Feb 26 1NOJOR.COM

১,৩২৫ কোটি টাকার ঋণ জালিয়াতিতে বসুন্ধরা চেয়ারম্যান আকবর সোবহানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।