Web Analytics

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার সামাজিকমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, এই পদক্ষেপের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে। গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

মমতার অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক অত্যাচারের শিকার হচ্ছেন। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তরুণদের পাশে থাকার কথাও বলেন তিনি। এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এবং দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে বিধিনিষেধ নিয়ে বিজেপির বিরুদ্ধে কর্তৃত্ববাদী মনোভাবের অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

যন্তর মন্তরে ‘অবৈধ’ অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার তিন সিজেপি নেতাকে আটক করা হয়। পরে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অপর কর্মী অজিঙ্ক শিণ্ডে ছয় মাস শান্তি ও সদাচরণ বজায় রাখার শর্তে ব্যক্তিগত বন্ডে মুক্তি পান। সিজেপির আইন বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেন, আটক ব্যক্তিদের কয়েক ঘণ্টা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং প্রথমে আটকের কারণও জানানো হয়নি।

14 Oct 26 1NOJOR.COM

সিজেপি নেতাদের গ্রেপ্তার নিয়ে প্রজন্মকে স্তব্ধ করার অভিযোগ মমতার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।