আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী ভোটার তাদের ভোটদান সম্পন্ন করেছেন। সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। সকাল ১১টা পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে, যার মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। বিডি পোস্ট ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এদিকে নির্বাচন কমিশন দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। ইতোমধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। সকাল ১১টা পর্যন্ত ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন, যার মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটদান সম্পন্ন করেছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন তাদের ব্যালট ডাকঘরে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন।
বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে অ্যাপের মাধ্যমে ৪ লাখ ৬৪ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।