Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে, যা আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কেসিএনএ প্রতিবেদনে বলা হয়, মুখপাত্র মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘প্রত্যাশিত সীমার মধ্যেই ছিল’ এবং এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ স্বভাবের প্রতিফলন। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসী যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

উত্তর কোরিয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বলে কেসিএনএ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

01 Mar 26 1NOJOR.COM

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে অবৈধ আগ্রাসন বলেছে উত্তর কোরিয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।