চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ডে কেয়ার সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছেন। শনিবার সকালে বাকলিয়ায় ধর্ষণচেষ্টার শিকার আহত শিশুটিকে দেখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটির স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
মেয়র জানান, সাম্প্রতিক সময়ে বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় একাধিক শিশুর ওপর নির্যাতনের ঘটনায় তিনি উদ্বিগ্ন। অধিকাংশ ভুক্তভোগী শিশুর বয়স তিন থেকে চার বছরের মধ্যে এবং তাদের মা-বাবা শ্রমজীবী। তিনি বলেন, শ্রমজীবী পরিবারের ছোট শিশুদের জন্য আধুনিক ডে কেয়ার সেন্টার নির্মাণ করা হবে এবং এর জন্য জায়গা খোঁজা হচ্ছে।
ডা. শাহাদাত হোসেন গার্মেন্টস মালিকদের শ্রমিকদের শিশুদের জন্য নিরাপদ ডে কেয়ার সেন্টার গড়ে তোলার আহ্বান জানান। তিনি জানান, গত আট বছরে চমেক হাসপাতালের তথ্যমতে ১২ বছরের নিচে অন্তত ৪২২ শিশু নির্যাতনের শিকার হয়ে চিকিৎসা নিয়েছে।
শ্রমজীবী পরিবারের শিশুদের নিরাপত্তায় ডে কেয়ার সেন্টার নির্মাণের ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।