Web Analytics

কুষ্টিয়ায় জুলাই বিপ্লবে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখে, যা যেকোনো দিন ঘোষণা হতে পারে।

রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। ইনুর পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী নয় দিন ধরে যুক্তি উপস্থাপন শেষে বলেন, কুষ্টিয়ার হত্যাকাণ্ডে ইনুর কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনু সংসদ সদস্য ছিলেন না বলেও দাবি করা হয়।

প্রসিকিউশনের পক্ষে ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সোবহান তরফদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। এখন ট্রাইব্যুনালের রায় ঘোষণার অপেক্ষা চলছে।

14 May 26 1NOJOR.COM

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক শেষ, রায় অপেক্ষমাণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।