Web Analytics

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা সরকারি সেবা নিতে গিয়ে ব্যাপক হয়রানি ও দুর্ভোগের মুখে পড়ছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনের সময় সেবাগ্রহীতা প্রবাসীদের ভোগান্তি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পাসপোর্ট, এনআইডি, জন্মনিবন্ধন অফিস ও বিমানবন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

মনিরুল হক চৌধুরী প্রশ্ন করেন, সব দপ্তর সরকারি হওয়ার পরও একটি সেবা পেতে কেন প্রবাসীদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে। দেশে ফিরে পাসপোর্ট নবায়ন বা সংশোধন করতে গিয়েও তারা প্রতিনিয়ত জটিলতায় পড়েন বলে তিনি উল্লেখ করেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এমন মানুষের অপমান ও ভোগান্তি গ্রহণযোগ্য নয়। বিমানবন্দরে হয়রানি আগের তুলনায় কমছে বলেও তিনি জানান।

তিনি বলেন, পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. নুরুল হাফিজ আগামী রোববার থেকে হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কুমিল্লার উত্তর ও দক্ষিণাঞ্চলে অন্তত দুটি সাব-অফিস এবং আরও একটি বিভাগীয় কার্যালয়ের প্রস্তাবও দিয়েছেন তিনি। দালালমুক্ত পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েনের বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে বলে জানান সংসদ সদস্য।

06 Nov 26 1NOJOR.COM

সরকারি সেবা নিতে প্রবাসীদের হয়রানি বন্ধে ব্যবস্থা চাইলেন এমপি মনিরুল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।