Web Analytics

মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ইসরাইলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার দীর্ঘদিনের নীতির অংশ হিসেবেই এ পদক্ষেপের কথা বলা হয়েছে। জোহরের ফরেস্ট সিটিতে একটি আন্তর্জাতিক প্রযুক্তি ও ডিজিটাল যাযাবর কমিউনিটি নেটওয়ার্ক স্কুলে কয়েকজন ইসরাইলি নাগরিক অন্য দেশের পাসপোর্টে প্রবেশ করেছেন—এমন অভিযোগের পর বিষয়টি আলোচনায় আসে।

আনোয়ার বলেন, অভিযোগটি নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত করছে এবং নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, এ সিদ্ধান্ত ইহুদিবিদ্বেষ থেকে নয়; বরং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিপীড়ন, দখলদারত্ব ও সহিংসতার বিরোধিতা থেকে নেওয়া। পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান জানান, ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার নীতি যুক্তরাষ্ট্র সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

হাসান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বৈত নাগরিকত্বধারী এক ব্যক্তি মার্কিন পাসপোর্টে প্রবেশ করলেও ইসরাইলি নাগরিকত্ব শনাক্ত হওয়ার পর তাকে দেশ ছাড়তে বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের ভ্রমণ নথি স্বীকৃত নয় এবং অভিবাসন যাচাই, নিরাপত্তা পরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন জোরদার করা হবে।

11 Nov 26 1NOJOR.COM

ইসরাইলি নাগরিক পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারের ঘোষণা মালয়েশিয়ার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।