যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড় আঘাত হানতে শুরু করেছে, যার ফলে প্রায় ৫ কোটি ৯০ লাখ মানুষ আবহাওয়া সতর্কতার আওতায় পড়েছেন। ঝড়ের কারণে দেশজুড়ে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৬০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার। নিউইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি ও রোড আইল্যান্ডসহ একাধিক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) ও লাগার্ডিয়া বিমানবন্দরে। মার্কিন বিমান সংস্থা জেটব্লু জানিয়েছে, তারা ইতোমধ্যে ৭৭৬টি ফ্লাইট বাতিল করেছে এবং ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীদের উল্লেখযোগ্য বিঘ্নের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।
জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই ঝড়টি গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘নর’ইস্টার’ হতে পারে, যা ভারী তুষারপাত, প্রবল দমকা হাওয়া ও উপকূলীয় বন্যা সৃষ্টি করতে পারে।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে শীতকালীন ঝড়ে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও জরুরি অবস্থা ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।