Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে পুরোনো জাহাজে কাজের সময় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিল্প মন্ত্রণালয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সাত সদস্যের বিশেষজ্ঞ দল। প্রতিবেদনে জাহাজের একটি ট্যাংকের পানিতে দ্রবীভূত হাইড্রোজেন সালফাইড গ্যাসকে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনাটি ঘটে ১৪ আগস্ট।

তদন্তসংশ্লিষ্টদের ধারণা, ট্যাংক থেকে ব্যালাস্টের পানি অপসারণের সময় পানিতে দ্রবীভূত গ্যাস বেরিয়ে আসে এবং শ্রমিকরা এর সংস্পর্শে আহত হন। জাহাজটিতে চারটি ট্যাংক ছিল; একটি ট্যাংকের কাজ আগে শেষ হয়েছিল। তিন নম্বর ট্যাংকে কাজের সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়।

বিশেষজ্ঞ দলটি কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য-উপাত্ত সংগ্রহের পর বুধবার প্রাথমিক প্রতিবেদন দেয়। দলের প্রধান বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইয়াসির আরাফাত খান জানান, তদন্ত এখনো শেষ হয়নি। জাহাজ থেকে নেওয়া নমুনা ঢাকার পরীক্ষাগারে পাঠানো হয়েছে; বিশ্লেষণে পানিতে গ্যাসটির অবস্থা এবং তা কীভাবে তৈরি বা জমা হয়েছিল, সে বিষয়ে তথ্য মিলতে পারে।

22 Aug 26 1NOJOR.COM

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় হাইড্রোজেন সালফাইডের প্রাথমিক ইঙ্গিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।