মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছেন। একই সময়ে ইসরাইল জানিয়েছে, তাদের চলমান সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ চলবে। এই দুই ঘটনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যায়।
এএফপি জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার সঙ্গে সঙ্গে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। মে মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করে, পরে কিছুটা কমে আসে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছে পরে প্রায় ১১১ ডলারে স্থিত হয়। ২৭ ফেব্রুয়ারি হামলার আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্টের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক ০২ ও ৭২ দশমিক ৪৮ ডলার।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন চাপ সৃষ্টি করছে এবং পরিস্থিতি জটিল হলে তেলের দামে বড় ওঠানামা হতে পারে।
মার্কিন-ইরান উত্তেজনা ও ইসরাইলি অভিযান চলায় তেলের দাম বেড়েছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।