চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। সোমবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, গুমের সব রিপোর্ট যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের কোনো অসংগতি হবে না।
এর আগে রোববার রাতে জাতীয় সংসদে তিনটি বিল পাস হয়। এগুলো হলো জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬; জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬; এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬। জাতীয় মানবাধিকার কমিশন বিলের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে কার্যকর ও স্বাধীন কমিশনের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে।
জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে গুমের অপরাধে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড রাখা হয়েছে। গুম হওয়া ব্যক্তি মারা গেলে বা পাঁচ বছরের বেশি নিখোঁজ থাকলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিলে দাতার আজীবন সম্পত্তি ব্যবহার ও ভোগের অধিকার স্বীকৃতি পেয়েছে। আমিনুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করায় আর আপিলের সুযোগ পাবেন না।
২৪ ঘণ্টার বেশি গ্রেপ্তার না দেখিয়ে আটক রাখলে তা গুম হিসেবে গণ্য হবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।