ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ছয়টি আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট প্রাপ্ত ভোটের আট ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাতিল করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নোয়াখালী-১ আসনে পাঁচজন, নোয়াখালী-২ আসনে দুইজন, নোয়াখালী-৩ আসনে পাঁচজন, নোয়াখালী-৪ আসনে পাঁচজন, নোয়াখালী-৫ আসনে দশজন এবং নোয়াখালী-৬ আসনে আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এসব আসনের মধ্যে বিএনপি পাঁচটিতে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটিতে বিজয়ী হয়েছে। জামানত হারানো প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জেএসডি, ইনসানিয়াত বিপ্লবসহ বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
নির্বাচন অফিস জানায়, সব কেন্দ্রেই ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ফলাফল একই রাতে প্রকাশ করা হয়।
নোয়াখালীর ছয় আসনে ৩৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।