লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ১১ মে রাতে দক্ষিণ লেবাননের কফার দৌনিন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, হামলায় একটি আবাসিক বাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং আহতদের টাইর শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এনএনএ আরও জানায়, ভোরে ইসরাইলি বাহিনী আল-মানসৌরি ও মাজদাল জৌন শহরের উপকণ্ঠেও গোলাবর্ষণ করেছে।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় ইসরাইল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা বেড়েছে। এর আগে একই দিনে লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। নিহতরা সাতক্ষীরার শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম।
ক্রমবর্ধমান এসব হামলা দক্ষিণ লেবাননে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে এবং সীমান্ত উত্তেজনা আরও তীব্র করছে।
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ছয়জন নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।