Web Analytics

হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় দুটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার পর দুই ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। ১১ অক্টোবর ওমানের সোহর বন্দরের কাছে নোঙর করা নিকারাগুয়ার পতাকাবাহী এমটি পেট্রো ডলফিনে ড্রোন হামলা হয়। জাহাজটিতে থাকা ১১ ভারতীয় নাবিকের মধ্যে নয়জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, আর দুজনের খোঁজ মিলছে না।

কেন্দ্রীয় জাহাজ চলাচলমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, উদ্ধার হওয়া নয় নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। একই দিনে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এমটি ভালথেরা নামের আরেকটি তেলবাহী জাহাজে অজ্ঞাতপরিচয়ের কোনো বস্তু আঘাত হানে। আঘাতের পর জাহাজটিতে আগুন লাগলেও সেখানে থাকা ১১ ভারতীয় নাবিকই নিরাপদে আছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তাদের মতে, এসব ঘটনা পশ্চিম এশিয়ার আগে থেকেই অশান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

12 Oct 26 1NOJOR.COM

হরমুজের কাছে তেলবাহী জাহাজে হামলার পর দুই ভারতীয় নাবিক নিখোঁজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।