জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদল রোববার বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। নেতৃবৃন্দ বলেন, এই সনদ দেশের গণতন্ত্র, জবাবদিহিতা ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যার বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব।
পথসভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিএনপি সবসময় জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, দলটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে এবং দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে।
পথসভা শেষে যুবদলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে জুলাই জাতীয় সনদের পক্ষে লিফলেট বিতরণ করেন।
জুলাই সনদ বাস্তবায়নে সিলেটে যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।