Web Analytics

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সর্বোচ্চ আদালত হত্যা মামলার আপিল নথিতে ভুয়া পুলিশি সাক্ষ্য ও কাল্পনিক সাক্ষীদের বক্তব্য যুক্ত হওয়ার ঘটনায় আইনজীবী স্টিফেন অ্যারনসকে ৫ হাজার ডলার জরিমানা করেছেন। আদালতের নথি যাচাই না করায় তাকে আদালত অবমাননার দায়েও দোষী করা হয়েছে। গত বুধবার নেওয়া এই সিদ্ধান্তের সঙ্গে তার বিরুদ্ধে তদন্তের জন্য বিষয়টি আইনজীবীদের শৃঙ্খলাবিষয়ক বোর্ডে পাঠানো হয়েছে।

অ্যারনস জানান, গত বছর আসামির আপিলের দায়িত্ব নেওয়ার সময় বিচারপ্রক্রিয়ার তথ্য সংক্ষেপে সাজাতে তিনি চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন। রয়টার্সকে তিনি বলেন, এআই বাস্তব নয় এমন তথ্য তৈরি করতে পারে, সে বিষয়ে তিনি পুরোপুরি অবগত ছিলেন না। আদালত বলেছে, নথিতে ‘সম্পূর্ণ কাল্পনিক সাক্ষীদের’ মিথ্যা সাক্ষ্য ছিল এবং অ্যারনস তার ভুলের জন্য যথেষ্ট অনুশোচনা ও মক্কেলের প্রতি উদ্বেগ দেখাননি।

অ্যারনস অস্কার রেনে স্যান্ডোভালের পক্ষে আপিলে দায়িত্বে ছিলেন। সন্তানদের মাকে হত্যার অভিযোগে স্যান্ডোভাল গত বছর দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পান, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন; আপিলটি এখনো বিচারাধীন। ২১ আগস্টের শুনানিতে অ্যারনস বলেন, তিনি মামলার প্রতিলিপি ও অন্যান্য নথি চ্যাটজিপিটিতে দিয়ে নির্ভুল সারসংক্ষেপ আশা করেছিলেন। ওপেনএআই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

12 Sep 26 1NOJOR.COM

চ্যাটজিপিটির সহায়তায় তৈরি আপিল নথিতে ভুয়া সাক্ষ্য থাকায় আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।