Web Analytics

চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে সকালে ডনকে কারাগার থেকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পুরো সময় মঞ্জুর না করে পাঁচ দিনের রিমান্ড অনুমোদন করেন।

সিআইডির দাবি, পুলিশ হেফাজতে ডনকে জিজ্ঞাসাবাদ করলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সংস্থাটি আরও বলেছে, জিজ্ঞাসাবাদে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য মিলতে পারে।

27 Aug 26 1NOJOR.COM

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।