আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বাইসাইকেল ১২ মার্চ ২০২৬ তারিখে নেদারল্যান্ডের উদ্দেশ্যে তাদের প্রথম রপ্তানি চালান পাঠিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি বাংলাদেশের দ্রুত বিকাশমান বাইসাইকেল শিল্পের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। আন্তর্জাতিক মান বজায় রেখে দেশীয়ভাবে উৎপাদিত বাইসাইকেল বিশ্ববাজারে পাঠানোর মাধ্যমে আকিজ বাইসাইকেল নতুন অধ্যায়ের সূচনা করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই রপ্তানির মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নতুন এক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশীয় মানসম্মত বাইসাইকেল বিদেশে পাঠানো বাংলাদেশের শিল্প ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করবে। ২০২৩ সালের মে মাসে যাত্রা শুরু করা আকিজ বাইসাইকেল অল্প সময়ে দেশীয় বাজারে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
ভবিষ্যতে প্রতিষ্ঠানটি ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের বাজারে রপ্তানি সম্প্রসারণের পরিকল্পনা করছে।
নেদারল্যান্ডে রপ্তানি শুরু করে আকিজ বাইসাইকেল, এক হাজার কর্মসংস্থান সৃষ্টি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।