Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় জলসীমায় দুটি তেলবাহী ট্যাংকার আটক করার দাবি করেছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, জাহাজ দুটি নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে অননুমোদিত পথে প্রণালি ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল।

আইআরজিসির গণমাধ্যম শাখার বিবৃতিতে আরও বলা হয়, ট্যাংকার দুটি মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ওই পথ ব্যবহার করতে চেয়েছিল। সংস্থাটির দাবি, বেতার সংকেতের মাধ্যমে বারবার সতর্ক করার পরও জাহাজ দুটি তা উপেক্ষা করে এবং পরে একটি বিপজ্জনক এলাকায় প্রবেশ করে।

বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকার দুটি কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়ার পর আইআরজিসির নৌবাহিনী সেগুলো থামিয়ে দেয়। তবে ঘটনাগুলোর ধরন সম্পর্কে কোনো বিস্তারিত জানানো হয়নি। আটক জাহাজ দুটির নাম, পতাকাবাহী দেশ কিংবা গন্তব্য সম্পর্কেও আইআরজিসি কোনো তথ্য প্রকাশ করেনি।

31 Oct 26 1NOJOR.COM

হরমুজের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।