ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সর্বস্তরের জনগণকে ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান।
নাসির উদ্দিন নাসির তার পোস্টে উল্লেখ করেন, কুমিল্লা–৪ আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একজন তরুণ নেতা। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়, বরং শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়াই একজন প্রকৃত নেতার বৈশিষ্ট্য। তিনি আশা প্রকাশ করেন যে হাসনাত আবদুল্লাহ ও জসীম উদ্দিনের মধ্যে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে।
তিনি আরও লেখেন, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম অংশীদার হিসেবে জসীম উদ্দিনকে সমর্থন জানিয়ে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
কুমিল্লা-৪ আসনে গণঅধিকার প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান ছাত্রদল নেতার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।