কক্সবাজারের মহেশখালীতে শুক্রবার মানবপাচারকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবিতে বহু যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় নিহত ও নিখোঁজদের স্বজনরা হোয়ানক ইউনিয়নের পানিরছড়া রবি বাজারে এই মানববন্ধন করেন। স্থানীয় ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘পানিরছড়া ব্রাদার্স ইউনিয়ন’ এ কর্মসূচির আয়োজন করে। শোকাহত পরিবার ও এলাকাবাসী মানবপাচারকারীদের ফাঁসির দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় মানবপাচারকারী আলী হোসেনের নেতৃত্বে একটি চক্র যুবকদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তারা বলেন, লিবিয়া ও মালয়েশিয়া—সব পথেই এখন লাশের মিছিল চলছে। এক শোকাহত মা কান্নায় ভেঙে পড়ে বলেন, তার ছেলেকে যারা প্রতারণা করে সাগরে পাঠিয়েছে, তিনি তাদের বিচার চান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের অন্তত অর্ধশতাধিক যুবক এখনো নিখোঁজ রয়েছেন আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ট্রলার ডুবির পর।
আন্দামান সাগরে ট্রলার দুর্ঘটনায় অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মহেশখালীতে মানববন্ধন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।