সরকার গত ১৭ বছরে বঞ্চনা ও বৈষম্যের শিকার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১৫০ কর্মকর্তাকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত অবসরপ্রাপ্ত, অপসারণকৃত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা এই সুবিধার আওতায় আসবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন ও বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তাকে বকেয়া বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাসহ এসব সুবিধা দেওয়া হবে। ক্ষেত্রবিশেষে বিশেষ আর্থিক প্রণোদনাও দেওয়া হবে। তালিকায় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর নামও রয়েছে, যিনি ২০০৯ সালের ২৪ জুন বাধ্যতামূলক অবসরে যান। নতুন সিদ্ধান্তে তাকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে মেজর জেনারেল এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে অবসর দেওয়া হয়েছে।
তিনি ১ কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনা পাবেন এবং বয়স ও যোগ্যতা অনুযায়ী সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুনর্নিয়োগের সুযোগও পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকার আযমীসহ ১৫০ সেনা কর্মকর্তাকে পদোন্নতি ও আর্থিক প্রণোদনা দিয়েছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।