Web Analytics

তুরস্কের পশ্চিমাঞ্চলের মানিসা প্রদেশের আখিসার এলাকায় পর্যটকবাহী বাস ও একটি টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ১১ অক্টোবর সকাল ১১টার দিকে গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের একটি টোল বুথের কাছে দুর্ঘটনাটি ঘটে।

মানিসার গভর্নর কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর পায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর পুলিশ তাকে আটক করেছে।

দুর্ঘটনাস্থলের ছবিতে উল্টে যাওয়া বাসটির পেছনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সড়কের পাশে সারিবদ্ধ নীল বডি ব্যাগ দেখা গেছে। উল্টে যাওয়া টো ট্রাকটি কাঠের তক্তা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি এক্সে নিহতরা তুরস্কের নাগরিক বলে জানিয়েছেন। তবে হতাহতদের মধ্যে বিদেশি নাগরিক ছিলেন কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। গভর্নর ভাহদেত্তিন ওজকান জানান, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে কাজ চলছে।

12 Oct 26 1NOJOR.COM

মানিসায় টো ট্রাকের সঙ্গে বাস সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।