Web Analytics

তুরস্ক দাবি করেছে, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করেছে, তবে সেটি লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করে দেয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে আঘাত হেনে অকেজো করে দেয়।

ঘটনাটি এমন সময় ঘটল যখন গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

04 Mar 26 1NOJOR.COM

তুরস্কের দাবি, ন্যাটো তাদের দিকে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।