দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বৃহস্পতিবার দুপুরে রাজৌরি গার্ডেনের কার্যালয়ে হাজির হতে তলব করেছে। নির্বাচনি তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এ অনিয়মের অভিযোগে প্রতিবাদের ঘটনায় তিহার জেলে থাকার পর মুক্তির একদিনের মধ্যেই তাদের এই তলব করা হলো।
সাত দিন তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর বুধবার দুজন মুক্তি পান। মুক্তির আগে তারা আদালতে লিখিত বয়ান দেন। দিল্লির নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তারা অঙ্গীকার করেন, যন্তর মন্তরে আর আন্দোলনের ডাক দেবেন না, শান্তি বজায় রাখবেন এবং ভবিষ্যতের যেকোনো আন্দোলন কর্মসূচি ভারতের সাংবিধানিক কাঠামো মেনেই করবেন।
মোদি সরকার যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার পর ১৩ অক্টোবর সিজেপির কয়েকজন নেতা লোহার গেট টপকে সেখানে ঢোকেন। সৌরভ ও আশুতোষের সঙ্গে ছিলেন দলের নেতা অজিঙ্ক শিন্ডে এবং অন্য সমর্থকেরা। জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেওয়ার পর সবাইকে আটক করা হয়। অন্যদের ছেড়ে দিলেও শান্তিভঙ্গের অভিযোগে আশুতোষ ও সৌরভকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
তিহার থেকে মুক্তির একদিন পর সিজেপির দুই নেতাকে তলব দিল্লি পুলিশের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।