Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে ব্যয় নয়, বরং জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন সম্মেলন কক্ষে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা ও আগামীর ভাবনা’ শীর্ষক এই অনুষ্ঠানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়ক শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ববি হাজ্জাজ বলেন, অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলেও কাঙ্ক্ষিত শিখন দক্ষতা অর্জন করতে পারছে না। জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন অনুযায়ী প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী পিছিয়ে রয়েছে এবং প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি জানান, সরকার ঝরে পড়া ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ‘রেমিডিয়াল শিক্ষা’ কার্যক্রম চালু করতে যাচ্ছে, যেখানে লার্নিং সার্কেল, কমিউনিটি সম্পৃক্ততা ও প্রযুক্তিনির্ভর কনটেন্ট ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। তিনি বলেন, ববি হাজ্জাজের লেখা ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থে বাংলাদেশের শিক্ষা সংস্কারের একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরা হয়েছে, যেখানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

14 May 26 1NOJOR.COM

ববি হাজ্জাজ বললেন, সরকার শিক্ষাকে জাতীয় বিনিয়োগ হিসেবে দেখছে, আসছে রেমিডিয়াল শিক্ষা কর্মসূচি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।