চলমান ২০২৬-২৭ বাজেটে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর সরকারি নিয়ন্ত্রণ শিথিল এবং বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নকে মূল বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের বিডা কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বিডা জানায়, সিঙ্গেল-উইন্ডোর মাধ্যমে ১৪ দিনে ব্যবসা শুরু এবং সার্ভিস লেভেল এগ্রিমেন্টের সময়সীমা পেরোলে স্বয়ংক্রিয় অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে। করনীতিকে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির সহায়ক হিসেবে নির্ধারণ করা হয়েছে। রপ্তানি বহুমুখীকরণে মোটরসাইকেল, স্পিডবোট ও হস্তশিল্পসহ ১০টি নতুন খাত ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বন্ড লাইসেন্স ছাড়াই শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ পাবে।
বাজেটে স্টার্টআপ স্যান্ডবক্সে টার্নওভার ট্যাক্স থাকবে না এবং ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের কথা বলা হয়েছে। ২৫ হাজার ডলারের নিচের বৈদ্যুতিক যান আমদানির কর ৯৪ শতাংশ থেকে ৬৪ শতাংশে নামানো হয়েছে। সৌরশক্তি যন্ত্রাংশে শুল্কমুক্তি, সৌরবিদ্যুৎ ব্যবসায় শূন্য আয়কর, তুলা আমদানিতে কম এআইটি এবং নির্দিষ্ট ওষুধের কাঁচামালে শুল্কছাড়ও অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৬-২৭ বাজেটে নিয়ন্ত্রণ শিথিল ও খাতভিত্তিক বিনিয়োগ প্রণোদনার ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।