Web Analytics

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রকল্পে বিশ্বব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিবর্তে সরকার এখন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে ঝুঁকছে। শুক্রবার চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু ভে বিউ হোটেলে চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এই ব্যবস্থায় সরকার, বেসরকারি খাত ও এনজিও অর্থায়ন করবে, যাতে প্রকল্প দীর্ঘমেয়াদি ও কার্যকর হয়। চট্টগ্রামের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির সংকট তীব্র উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ সুপেয় পানি মানুষের দোরগোড়ায় পৌঁছানো সরকারের দায়িত্ব। উদ্যোগটি প্রাথমিকভাবে পাইলট আকারে শুরু হবে। এনজিওর প্রান্তিক সংযোগ এবং বেসরকারি খাতের অভিজ্ঞতা, অর্থায়ন ও বিনিয়োগের সঙ্গে সরকারকে একযোগে কাজ করতে হবে বলেও তিনি জানান।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম ২০৩০ সালের মধ্যে নগরে পানির সংকট না থাকার এবং ২০৩৫ সালের মধ্যে নগরবাসীকে সম্পূর্ণ নিরাপদ সুপেয় পানি দেওয়ার লক্ষ্য জানান। মে মাসের এক জরিপে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের ১ লাখ ৬৪ হাজার ১৯ জনের নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে উঠে আসে।

05 Sep 26 1NOJOR.COM

পিপিপি অর্থায়নে চট্টগ্রামের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে নিরাপদ পানির পাইলট উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।