হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ মঙ্গলবার একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনীতিকদের মতে, ভেটো ক্ষমতাধারী চীনের আপত্তির কারণে প্রস্তাবটি আগের তুলনায় অনেকটাই শিথিল করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, খসড়া থেকে বলপ্রয়োগের অনুমোদন বাদ দিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি পায়। পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাতে তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ রেখেছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ইরান জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধের অবসান না হলে তারা প্রণালি পুরোপুরি খুলবে না।
কূটনীতিকদের ধারণা, প্রস্তাবটি দুর্বল করা হলেও এতে সমর্থন বাড়তে পারে, তবে ভোটের ফল এখনো অনিশ্চিত।
হরমুজ প্রণালির নিরাপত্তা প্রস্তাবে জাতিসংঘে ভোট, চীনের আপত্তিতে খসড়া দুর্বল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।