কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়িসর্দার এলাকায় শুক্রবার ভোরে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন (৪৮) পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের মরহুম আবদুল করিম মৃধার ছেলে। ঘটনাটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস কোনো সংকেত না দিয়ে মহাসড়কের বাম পাশে থামানোর চেষ্টা করলে পেছনে থাকা শ্যামলী এন.আর ট্রাভেলসের বাসটি ধাক্কা দেয়। এতে উভয় বাসের ক্ষতি হয় এবং শ্যামলী বাসের সুপারভাইজার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লায় যাত্রীবাহী বাসের সংঘর্ষে শ্যামলীর সুপারভাইজার নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।