Web Analytics

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার, ২৯ জুলাই ঢাকার সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার নেন। এর আগে ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছিল।

দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের পরিচালক ছিলেন এবং সেখানে কর্মরত অবস্থায় অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। কর্মজীবনে পুলিশ একাডেমি, সিআইডি, ডিএমপি, সিএমপি, র‍্যাব, পুলিশ হেডকোয়ার্টার্স এবং বিভিন্ন রেঞ্জে দায়িত্ব পালন করেছেন।

তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এবং সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবেও কাজ করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।

29 Jul 26 1NOJOR.COM

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।