Web Analytics

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তৈরি হওয়া জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন চলবে বলেও তিনি মন্তব্য করেন।

আখতার হোসেন অভিযোগ করেন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার গুরুত্বপূর্ণ পদে দলীয় পরিচয়ধারীদের বসানো হচ্ছে। তাঁর দাবি, নির্বাচন কমিশনে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। স্থানীয় সরকার নির্বাচনের আগে এই নিয়োগের উদ্দেশ্য সহজেই বোঝা যায় বলেও তিনি বলেন। সামনের নির্বাচনগুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠার নতুন পরিকল্পনা শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সময়ের মতো একতরফা নির্বাচন, রাতের ভোট কিংবা ভোটকেন্দ্র দখলের রাজনীতি ফিরতে দেওয়া হবে না বলে জানান এনসিপির এই নেতা। সিটি করপোরেশন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের কথা বলা হলেও কার্যকর প্রস্তুতি নেই। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গণঅভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। পথসভায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

06 Sep 26 1NOJOR.COM

আখতার হোসেন বললেন, ঢাকা-চট্টগ্রামের জনতার আন্দোলন থামানো যাবে না

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।