Web Analytics

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক, মুক্তিযোদ্ধা ও একাত্তরের শব্দসৈনিক আখতার হুসেন আর নেই। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। নাটোরের লালপুর উপজেলার কৃতী সন্তান আখতার হুসেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১৯৪৫ সালের ১ নভেম্বর লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছড়া, গল্প, গান ও শিশুসাহিত্যের বিভিন্ন শাখায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান এবং বাংলা একাডেমির তালিকায় শিশুসাহিত্য শাখার পুরস্কারপ্রাপ্ত হিসেবে তার নাম রয়েছে।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার লেখা গানও ব্যাপক পরিচিতি লাভ করে। লালপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে বিভিন্ন সময়ে গুণীজন সংবর্ধনা দিয়েছে। তার মৃত্যুতে লালপুরসহ নাটোরের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে শোক নেমে এসেছে। নুরুল্লাপুরের স্বজন ও স্থানীয়রা তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ নিজ গ্রামে এনে স্থানীয় কবরস্থানে দাফনের দাবি জানিয়েছেন।

19 Sep 26 1NOJOR.COM

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে মারা গেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।