জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান থ্যালাসেমিয়া এবং জন্মগত বিরল রোগে আক্রান্তদের নিয়ে দেশব্যাপী ডেটাবেজ ও রেজিস্টার তৈরির আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি।
তিনি বলেন, থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করা সম্ভব না হলেও রোগী ও তাদের পরিবারের পাশে সান্ত্বনা, সহমর্মিতা ও আশ্বাস নিয়ে দাঁড়াতে হবে। প্রতিরোধে অন্তঃসত্ত্বা মায়েদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা এবং সব বয়সে পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্তের ওপর জোর দেন তিনি। সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে শনাক্তকরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও জনসচেতনতা বাড়ানোর কথাও বলেন।
নতুন এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় থ্যালাসেমিয়ার উপসর্গ, চিকিৎসা ও রোগীকে আশ্বস্ত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন ডা. জুবাইদা রহমান। শনাক্ত রোগীদের থ্যালাসেমিয়া মেজর, মাইনর ও ট্রেইট হিসেবে ভাগ করার কথাও বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আর্থিক সহায়তার আবেদনে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং প্রাক-বৈবাহিক রক্ত পরীক্ষার পক্ষে মত দেন। অনুষ্ঠানে রক্তদাতা ও রক্তদানসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
থ্যালাসেমিয়া ও বিরল রোগীদের জাতীয় ডেটাবেজ এবং বিস্তৃত স্ক্রিনিংয়ের আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।