Web Analytics

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে মেডিকেড জালিয়াতি ও অবৈধ কিকব্যাক লেনদেনের মামলায় ডে-কেয়ার মালিক জাকিয়া খানকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। ৯ সেপ্টেম্বর ২০২৬ বিচারক নাতাশা সি. মার্লে এ সাজা ঘোষণা করেন। ৫৫ বছর বয়সী খানকে জালিয়াতির মাধ্যমে নেওয়া ৫ কোটি ৬০ লাখ ডলারের বেশি ফেরত এবং অর্থ ও সম্পদ মিলিয়ে ৫০ লাখ ডলার পর্যন্ত বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের অ্যাটর্নি অফিস জানায়, কনি আইল্যান্ডে খানের দুটি সোশ্যাল অ্যাডাল্ট ডে-কেয়ার সেন্টার ও একটি হোম হেলথ কেয়ার ফিসকাল ইন্টারমিডিয়ারির মাধ্যমে জালিয়াতি চালানো হয়। ২০২৫ সালের আগস্টে তিনি হেলথ কেয়ার জালিয়াতির ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রকে প্রতারণা এবং অবৈধ হেলথ কেয়ার কিকব্যাক দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন।

প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত মার্কেটারদের মাধ্যমে সুবিধাভোগীদের এমন সেবায় নিবন্ধন করানো হতো, যা বাস্তবে দেওয়া হয়নি। পরে মেডিকেডে ভুয়া বিল জমা দেওয়া হয়। আদালতের নথিতে ভুয়া অ্যাটেনডেন্স শিটে স্বাক্ষর, আন্ডারকভার রেকর্ডিং এবং খানের বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও দুটি সম্পত্তি জব্দের কথা বলা হয়েছে। তদন্তে ছিল এইচএইচএস ইন্সপেক্টর জেনারেলের দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস ও নিউইয়র্ক পুলিশ বিভাগ।

11 Sep 26 1NOJOR.COM

মেডিকেড জালিয়াতি ও কিকব্যাক মামলায় জাকিয়া খানের ৭৬ মাসের কারাদণ্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।