চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ খোঁচপাড়া এলাকায় স্থানীয় আল কেশের মালিকানাধীন একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
তিনি জানান, হলুদ ও নীল রঙের টিস্যুর শপিং ব্যাগের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
শিবগঞ্জের আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।