বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার পেজটির নিজস্ব পোস্টে জানানো হয়, পেজটি আর সক্রিয় থাকবে না। ইউনূসের পক্ষে প্রকাশিত ফটোকার্ডে গত ১৮ মাসের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
ঘোষণায় বলা হয়, অনুসারীদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা পেজটির যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে। এই ঘোষণার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত পেজটির কার্যক্রমের সমাপ্তি ঘটল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
১৮ মাস পর বন্ধ হলো মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।