Web Analytics

আগামী শনিবার সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিলেট বিভাগের সব শাখা ও সাধারণ মানুষকে সমাবেশ সফল করার আহ্বান জানান।

১১ দলীয় ঐক্য জুলাই গণহত্যা ও ফ্যাসিবাদে জড়িতদের দ্রুত বিচারের দাবি পুনর্ব্যক্ত করেছে এবং ন্যায়বিচার নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছে।

23 Jul 26 1NOJOR.COM

জুলাই গণহত্যার বিচারের দাবিতে সিলেট সমাবেশ সফল করতে আহ্বান গোলাম পরওয়ারের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।