Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল শক্তি। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত বা প্রার্থীর পক্ষে কাজের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় আইজিপি বাহারুল বিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা নির্দেশ দেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, অধীনস্থ কর্মকর্তাদের নিয়মিতভাবে নির্বাচনি আচরণবিধি সম্পর্কে নির্দেশনা দিতে হবে এবং প্রয়োজনে প্রতিদিন বা নির্দিষ্ট সময়ে প্রস্তুতি ও কার্যক্রম পর্যালোচনায় সভা আহ্বান করা যেতে পারে। উপদেষ্টা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় আসন্ন জাতীয় নির্বাচন দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত মানদণ্ড স্থাপন করবে।

30 Jan 26 1NOJOR.COM

২০২৬ সালের জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা ও আচরণবিধি মানার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।