Web Analytics

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রশ্ন তুলেছেন, ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, বাংলাদেশে কি সে হারে মন্দির ভাঙা হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত বাজেট-পরবর্তী সংসদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশগুলোর হস্তক্ষেপ কাম্য নয় এবং বাংলাদেশের ভূখণ্ড কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার হোক, সেটিও সরকার চায় না।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ভারত কীভাবে নিয়েছে, তা দেশটির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে। তিনি আরও বলেন, এটি তারেক রহমানের নেতৃত্বে প্রণীত প্রথম বাজেট এবং স্বাধীনতার পর এই প্রথম কোনো বাজেটে বিরোধী দল শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

নুরুল ইসলাম মনি জানান, বিরোধী দলকে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দলের নেতাই স্পিকারের কাছে গিলোটিন প্রস্তাব আনার অনুরোধ করেন, পরে তারা ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করে নেয়।

02 Jul 26 1NOJOR.COM

চিফ হুইপের প্রশ্ন, ভারতে মসজিদ ভাঙার হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।