বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ, স্কুল ও মাদ্রাসার মোট ৯৯৯ জন শিক্ষক শনিবার (৭ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে শিক্ষা আইন ২০২৬ বাস্তবায়নের বিরোধিতা করেছেন। তারা বলেন, নির্বাচনের প্রস্তুতির সময় তড়িঘড়ি করে এই আইনের খসড়া প্রকাশ ও বাস্তবায়নের উদ্যোগ উদ্বেগজনক। বিবৃতিতে উল্লেখ করা হয়, আইনের অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষার ধারণা অস্পষ্ট এবং এতে এমন উপাদান যুক্ত হয়েছে যা দেশের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
শিক্ষকরা জানান, ইউনেস্কোর নথি অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য জেন্ডার সমতা, যেখানে এলজিবিটিআইকিউ শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করা হয়। তারা দাবি করেন, শিক্ষাক্রম প্রণয়নে অভিভাবকদের ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখাতে হবে এবং কোনো শিক্ষার্থীকে তার ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী বিষয় পড়তে বাধ্য করা যাবে না। পাশাপাশি “বিশেষ চাহিদাসম্পন্ন” ও “সুবিধাবঞ্চিত” শব্দগুলোর স্পষ্ট সংজ্ঞা নির্ধারণের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শিক্ষা আইন যেন আন্তর্জাতিক মতাদর্শ নয়, বরং দেশের জনগণের বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন হয়।
মূল্যবোধ ও ধর্মীয় দ্বন্দ্বের কারণে শিক্ষা আইন ২০২৬-এর বিরোধিতা ৯৯৯ শিক্ষকের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।