Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৯৯৬ সালের রুলস অব বিজনেসের ২৮(৪) বিধি অনুযায়ী তারা প্রেস, মিডিয়া ও অন্যান্য মাধ্যমে দাপ্তরিক তথ্য প্রচারের দায়িত্ব পালন করবেন।

প্রতিমন্ত্রী পদমর্যাদার মাহদী আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে কাজ করেছেন এবং শিক্ষা, কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে নীতি প্রণয়নে অবদান রেখেছেন। ছালেহ শিবলী দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দুজনই দীর্ঘদিন ধরে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করছেন এবং এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি তথ্য প্রচারে সমন্বয় করবেন।

05 Apr 26 1NOJOR.COM

মাহদী আমিন ও ছালেহ শিবলী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগপ্রাপ্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।