Web Analytics

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযানে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। সোমবার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়। সরকারি আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অপরাধে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং অধিদপ্তরের পরিদর্শকরা অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে নিরাপত্তা নিশ্চিত করেন।

ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় জানান, পরিবেশ সুরক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

21 Apr 26 1NOJOR.COM

গাজীপুরের শ্রীপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।