Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুত, স্বচ্ছ তদন্ত ও বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, দেওয়া এক বিবৃতিতে সিপিজে এশিয়া এই আহ্বান জানায়। গত ৪ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রকাশিত সংবাদ অনুযায়ী, একটি আবাসিক হলের সামনে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের সময় দ্য ডেইলি স্টার, সমকাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং আগামীর সময়ের ক্যাম্পাস প্রতিনিধিদের ওপর লাঠি ও বেসবল ব্যাট নিয়ে হামলা চালানো হয়। হামলার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। আহত চার সাংবাদিককেই পরে হাসপাতালে ভর্তি করা হয়।

সিপিজে বলেছে, মারধরের ঘটনার স্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরদিন নির্দিষ্ট কারও নাম না দিয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। সংস্থাটি সরকারের কাছে দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের ভয়ভীতি বা বাধা ছাড়া নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানিয়েছে সিপিজে এশিয়া।

07 Oct 26 1NOJOR.COM

রাবিতে চার সাংবাদিকের ওপর হামলার স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি চেয়েছে সিপিজে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।